অন্তত ২০ যাত্রী আহত হয়েছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কে উপজেলা সদরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় সোমবার একটি বাস খাদে পড়ে যায়। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে বগুড়া থেকে গাইবান্ধাগামী জাহান পরিবহনের একটি যাত্রীবাহী বাস উপজেলা সদরের দক্ষিণ বাসস্ট্যান্ড সংলগ্ন সরকার তেলের পাম্পের কাছাকাছি পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ২০ জন বাসযাত্রী আহত হয়।

আহতরা হলেন- পীরগঞ্জ উপজেলার পাটনার পাড়ার ওয়াজেদ, খালাসপীরের এলাকার আলমপুরের ইমরান, গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের নয়াপাড়ার সাজা মিয়া, ফাসিতলা ইউনিয়নের বকচর গ্রামের নয়ন মিয়া, সিংঙ্গাডাঙ্গা এলাকার আশেদা বেগম, গাইবান্ধা সদরে কামার রঘুনাথপুর শরিফুল ইসলাম, গাইবান্ধার কৃষ্ণপুরের নজমাল, সাদুল্যাপুর উপজেলার দক্ষিণ ফরিদপুরের আব্দুল মালেক, নয়নপুরের সাদেকুল, মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীর বাঁধন, শিবগঞ্জ উপজেলার মোকামতলার ফেরদাউস। এদের মধ্যে মোকামতলার ফেরদাউস ও গোবিন্দগঞ্জে সাজা মিয়া গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে রংপুরে ও বগুড়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকি ৬ জনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930