একটি বাস পাশের খালে পড়ে গেছে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথায় এবি ফুডের সামনে যাত্রীবাহী সুগন্ধা পরিবহনের । আজ সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত গাড়ির যাত্রী আবদুল গাফফার (৫৫) ও জসিম উদ্দিন (৬০) জানান, সকাল ৮ টায় চৌমুহনী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সুগন্ধা পরিবহন এর চালক ছমির মুন্সীরহাট থেকে যাত্রীদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে ডুবে যায়। এতে নারী পুরুষসহ অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। গাড়িতে ৪০-৪৫ জন যাত্রী ছিলো বলে আহতরা জানিয়েছেন।

পানিতে পড়া গাড়ি থেকে আহতদেরকে উদ্ধার করতে স্থানীয় শতশত লোকজন এগিয়ে আসে। সকাল সাড়ে ৯ টার দিকে গুরুতর আহতদেরকে নোয়াখালীর বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930