ট্রেন দেখতে যাওয়ার পথে বাস চাপায় ভাই-বোন নিহত হয়েছেন চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় । এসময় গুরুতর আহত হয়েছে অপর এক শিশু। তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রীষ্ট্রান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার মহাসড়কের ডুলাহাজারা ইসলামীয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার পর সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে যাত্রীরা। পরে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি চলাচলের ব্যবস্থা করেন।

নিহত দুই শিশু হলেন, ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের সৌদি প্রবাসী নাসির উদ্দিন কন্যা শিশু সাবা রহমান (৮) ও আবদুর রহমান (৬) । আহত হয় আবদুল গফুরের কন্যা শিশু নুসরাত জাহান (৫)।

স্থানীয় লোকজন জানায়, সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারগামী ট্রেন দেখতে ঘর থেকে বের হয় তিন ভাইবোন। এসময় মহাসড়ক পার হতে গিয়ে কক্সবাজারগামী একটি বাস তিনজনকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যায় ভাইবোন সাবা রহমান ও আবদুর রহমান। এসময় আহত হয় চাচাতো বোন নুসরাত জাহান।

আহত শিশুকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রীস্ট্রান হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহত দু¦ই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share Now
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031