বাস চাপায় মাসুদ রানা জীবন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে । শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের কড়চাবাঁধা গ্রামের সফিকুল ইসলামের ছেলে। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ-এর সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন তিনি। পেশাগত দায়িত্ব পালনের জন্যই সকালে তিনি বাড়ি থেকে বের হন।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা জানান, মাসুদ রানা মোটরসাইকেল চালিয়ে পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পিছন থেকে নীলাচল পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। নীলাচল পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930