নির্বাচিত হয়েছেন বাহরাম সালিহ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে । দেশটির সাংসদেরা রাজনীতিবিদ সালিহকে নির্বাচিত করেন। বিবিসির বরাত দিয়ে জানা যায়, ২৭৩ টি ভোটের মধ্যে ২১৯টি ভোট পেয়ে জয়ী হয়েছেন প্যাট্রিওটিক ইউনিয়ন অফ কুর্দিস্তান (পিইউকে) দলের সালিহ। আর তার নিকট প্রতিদ্বন্দ্বী কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপি) ফুয়াদ হোসেইন পান ২২টি ভোট।

গত মঙ্গলবার দুই প্রধান কুর্দি দলের মধ্যকার এক বিরোধে ভোট গ্রহণ দেরিতে শুরু হলে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত প্রার্থীর সংখ্যা নেমে ২০ জনে দাঁড়ায়।

শিয়া আইনপ্রণেতা হামিদ আল-মৌসাওয়ি জানান, কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি ও দ্য প্যাট্রিওটিক ইউনিয়ন অফ কুর্দিস্তান একজন একক প্রার্থীর বিষয়ে সম্মত হতে দেরি হওয়ায় ভোট গ্রহণ দেরিতে শুরু হয়।
প্রসঙ্গত, আগামী ১৫ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্টকে সরকার গঠনের জন্য সংসদের সবচেয়ে বড় অংশের মনোনোয়ন প্রাপ্ত প্রার্থীকে দায়িত্ব অর্পণ করতে হবে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031