বর্তমান করোনা দুর্যোগে কৃষকদের পাশে রয়েছে সরকার কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন। করোনার কারণে শ্রমিক সংকটে থাকা কৃষকদের জমির পাকা ধান যাতে ঘরে তুলতে সমস্যা না হয় সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিচ্ছেন।

শুক্রবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সরকারি উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের কম্বাইন্ড হারভেস্টার মেশিন দেয়া হচ্ছে। আগামীতে হারভেস্টার মেশিনের সংখ্যা আরো বাড়ানো হবে। করোনা দুর্যোগের লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের সাহায্য সহযোগিতা করা হচ্ছে। কৃষকরা যাতে ধানসহ উৎপাদিত সব ফসলের ন্যায্য মূল্য পায় তারও ব্যবস্থা করবে সরকার।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। যেকোন প্রাকৃতিক দুর্যোগে সব সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে থাকেন। এ জন্য সরকার কৃষিকে যান্ত্রিকীকরণ করার উদ্যোগ নিয়েছে। ধান রোপন থেকে কাটা পর্যন্ত সব কিছুই যন্ত্রের মাধ্যমে করা হবে। এজন্য সব যন্ত্র বিদেশ থেকে আনা হচ্ছে। কৃষির সব ক্ষেত্রকে বাণিজ্যিকিকরন করা হবে।

মধুপুর উপজেলা মিলনায়তনে ইউএনও আরিফা জহুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফি উদ্দিন মনি, মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজ প্রমুখ।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031