ওলামা-মাশায়েখ-এতিম’দের সম্মানে ইফতার মাহফিল করেছে কারাবন্দি দলীয় নেত্রী খালেদা জিয়ার পক্ষে বিএনপি ।

মঙ্গলবার প্রথম রোজায় রাজধানীর ইস্কাটন গার্ডেনে লেডিস ক্লাবে এই ইফতার মাহফিল হয়।

প্রতিবছর রোজার প্রথম দিন খালেদা জিয়ার এই এতিম ও ওলামাদের নিয়ে ইফতার করতেন। তবে গত বছর তিনি কারাগারে যাওয়ার পর এনিয়ে দ্বিতীয়বার তাকে ছাড়াই এই অনুষ্ঠান করল বিএনপি।

তেজগাঁও ও শান্তিনগর এতিমখানার কয়েকশ শিশু এই ইফতারে অংশ নেয়।

ওলামা-মশায়েখদের মধ্যে বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মাওলানা সাইয়েদ কামালউদ্দিন জাফরি, বাংলাদেশ মসজিদ মিশনের মহাসচিব মাওলানা খলিলুর রহমান মাদানী, চট্টগ্রামের মিরসরাইয়ের পীর মাওলানা আবদুল মোমেন নাসেরী ছিলেন মাহফিলে।

ওলামা-মাশায়েখ ও এতিমদের পাশে নিয়ে ইফতার করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়াও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল কাইয়ুম, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, আবদুস সাত্তার, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল বারী ড্যানী, জন গোমেজ, অমলেন্দু অপু, জাতীয়তাবাদী উলামা দলের আহবায়ক মাওলানা শাহ মো. নেছারুল হক ও সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম তালুকদার।

ইফতারের আগে মাওলানা শাহ মো. নেছারুল হক মোনাজাত পরিচালনা করেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930