বিএনপির অবস্থান কর্মসূচি থেকে গ্রেপ্তার ছাত্রদল ঢাকা উত্তরের সভাপতি মিজানুর রহমান রাজের পরিবারকে সান্ত¡না দিয়েছেন   বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় লন্ডন থেকে রাজের পরিবারকে ফোন করেন তিনি। রাজের স্ত্রী ও সন্তানের সঙ্গে কথা বলেন। তাদের খোঁজ খবর নেন। বর্তমান পরিস্থিতিতে ধৈর্য ধারন করতে বলেন। তিনি রাজের ব্যাপারে সকল খোঁজ খবর রাখছেন বলে তার স্ত্রীকে  আশ্বস্ত করেন।

এর আগে বুধবার স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর পরিবারকে ফোন করে সান্ত¡না দেন তারেক রহমান। বাবুর স্ত্রী বিথিকা বিনতে হোসাইন জানান, বুধবার সন্ধ্যায়  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার সেল ফোনে কল দিয়ে শফিউল বারী বাবুর জন্য দোয়া করেছেন। বাবুর ব্যাপারে সকল খোঁজ খবর রাখছেন বলে আমাকে আশ্বস্ত করেন। সেই সঙ্গে ধৈর্য ধরে সব পরিস্থিতি মোকাবিলার জন্য শক্ত হতে বলেছেন। তার ফোন পেয়ে মনে হলো সত্যি মনের অনেক দুঃখকে জয় করে ফেলেছি। উল্লেখ্য, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন চলাকালে প্রেস ক্লাব চত্বরে ঢুকে সাদা পোশাকধারী ডিবি পুলিশ অস্ত্র উঁচিয়ে বাবুকে গ্রেপ্তার নিয়ে যায়।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031