সিরাজগঞ্জ জেলা বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের ইবি রোডে এ ঘটনা ঘটে। এজন্য বিএনপি নেতারা আওয়ামী লীগকে দায়ী করলেও দলটির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।
জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করে বলেন, আওয়ামীলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে লোকশূন্য বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।  এসময় আশপাশের বসতবাড়িতেও হামলা চালানো হয়।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না জানান, আদালতের রায়ে খালেদা জিয়ার সাজা হওয়ায় সোমবার সন্ধ্যায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা জেলা মহিলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ও সদর থানা আওয়ামীলীগ নেতা বেল্লাল হোসেনের বাড়িতে পেট্রোল বোমা হামলা করে। ওই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। ওই মিছিলে আমিও ছিলাম। দলের কোন নেতাকর্মী বিএনপি অফিসের দিকে যায়নি। বিএনপি নেতারা মিথ্যা অভিযোগ করছে।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষনার পর আমরা একটি প্রতিবাদ মিছিল পর্যন্ত বের করতে পারিনি। এ অবস্থায় বোমা হামলার অভিযোগ হাস্যকর।
এ বিষয়ে সদর থানার পরিদর্শন (অপারেশন) নুরুল ইসলাম জানান, আওয়ামী লীগের মিছিলের পেছনের অংশের নেতাকর্মীরা বিএনপি অফিসে ইট-পাটকেল নিক্ষেপ করেছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031