বিএনপি প্রতিবছর রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে । তবে এবছর ইফতারে আমন্ত্রণ জানানো হয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো নেতাকে।  আগামীকাল শনিবার ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হবে। বিএনপির একাধিক সূত্র তথ্যটি নিশ্চিত করেছেন। যদিও আমন্ত্রণ জানালেও গত কয়েক বছরে ইফতারে আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ অংশ নেননি। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণ পত্র পাঠানো হচ্ছে অতিথিদের কাছে। প্রতিবারের মতো কয়েকটি ইফতার মাহফিল করা হবে।

এখন পর্যন্ত তিনটি ইফতার মাহফিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ এতিম শিশুদের সঙ্গে লেডিস ক্লাবে ইফতার করা হবে। আগামীকাল রাজনীতিবিদদের সম্মানে এবং পরেরদিন কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিল করা হবে। একাধিক সূত্র জানায়, কোনো নির্বাচিত সরকারের সময় প্রথম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছেন সরকারের এমপি-মন্ত্রীরা। এসব কারণে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সর্ম্পকের তিক্ততা বেড়েছে। ফলে ইফতারে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানায়নি বিএনপি।
Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031