কর্মীরা রাজধানীর হাইকোর্টের সামনে পুলিশের প্রিজন ভ্যান ভেঙ্গে তিন বিএনপি নেতাকে ছিনিয়ে নিয়েছে। আজ মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে।


ঘটনাস্থলে থাকা একাধিক সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে হাইকোর্ট মাজারের গেটে জড়ো হয় নেতাকর্মীরা। সে সময় পুলিশ বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ওবায়দুল হক নাসির (৪০), সোহাগ মজুমদার (৩৮) ও মিলন (৩৮) নামের তিনজনকে আটক করে প্রিজন ভ্যানে রাখে। পরে খালেদা জিয়ার হাজিরা শেষে ফেরার পথে নেতাকর্মীরা জড়ো হয়ে ওই প্রিজন ভ্যানে হামলা চালায়। তারা ভ্যানটি ভাঙচুর করে তিন নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। এসময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।

এ বিষয়ে শাহবাগ থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আলী বিশ্বাস বলেন, হাইকোর্টের আশেপাশ থেকে বেশ কয়েকজন বিশৃঙ্খলাকারীকে আটক করে পুলিশ। পরে হাজিরা শেষে যাওয়ার পথে বিএনপির নেতাকর্মীরা ভ্যানটি ভাঙচুর করে। এর বেশি কিছু তিনি বলতে রাজি হননি।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930