আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি দেশের রাজনীতির মানবিক মূল্যবোধ নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন । শনিবার রাজধানীর চকবাজার থানা আওয়ামী লীগ আয়োজিত প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, রাজনীতির মানবিক মূল্যবোধ নষ্ট করেছে বিএনপি। এর আগে মানবিক মূল্যবোধ ছিলো, খালেদা জিয়া কোনো বিপদে পড়লে চলে যেতেন শেখ হাসিনা। কুমিল্লার হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া, শেখ হাসিনাসহ আওয়ামী লীগ কর্মীরা দেখতে গিয়েছেন। খালেদার সন্তান মারা যাওয়ায় দেখতে গেলেন প্রধানমন্ত্রী। কিন্তু খালেদা জিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে কি আচরণ করেছেন দেশবাসী জানে। তারাই রাজনীতির মানবিক মূল্যবোধ নষ্ট করেছে।
ওবায়দুল কাদের অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি আন্দোলনের নামে আবারো বোমা সন্ত্রাসের পরিকল্পনা করছে। তারা নাশকতা সৃষ্টির চক্রান্ত ষড়যন্ত্র করছে। আন্দোলনের নামে বিএনপি বোমা মেরে মানুষ হত্যার প্রস্তুতি। সেতুমন্ত্রী বলেন, সামনে নির্বাচন, দেশ রক্ষার নির্বাচন। মনে রাখতে হবে মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। দেশের চলমান উন্নয়ন ধরে রাখতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। দেশ রক্ষায়, দেশের স্বাধীনতা রক্ষায় শেখ হাসিনার বিকল্প নেই।
মনোনয়নের নামে অসুস্থ প্রতিযোগিতায় কেউ লিপ্ত হলে তার খবর আছে বলে দলীয় কর্মীদের হুঁশিয়ার করে কাদের বলেন, মনোনয়ন যে কেউ চাইতে পারেন। তবে এটা নিয়ে কোনো অসুস্থ রাজনীতিতে লিপ্ত হওয়া যাবে না। ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031