বিকল্প অর্থায়নের ব্যবস্থা করতে হবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে। এক্ষেত্রে নিজস্ব উদ্ভাবনকে কাজে লাগাতে হবে। অর্থায়নের ক্ষেত্রে বেসরকারি খাত ও নিজস্ব অর্থের উৎসকে প্রাধান্য দিতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইন্ট্রিগ্রেটেড এসডিজি ফাইনান্সিং অ্যান্ড স্ট্রেনদেনিং মাল্টি-স্টেকহোল্ডারস পার্টনারশিপস শীর্ষক প্যানেল আলোচনায় এসব কথা বলেন বক্তারা।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলম। এতে প্যানেল আলোচনায় অংশ নেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বায়ক আবুল কালাম আজাদ, ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, বিশ্বব্যাংকের ক্রিস্টিয়ান ইজেল-জুকি ও পিকেএসএফর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

মূল প্রবন্ধে ড. শামসুল আলম বলেন, এসডিজি অর্জনে আগামী ১৩ বছরে বাংলাদেশের অতিরিক্ত ৯২৮ বিলিয়র ডলার প্রয়োজন হবে। এরমধ্যে ১৫ শতাংশ অর্থায়ন বিদেশি উৎস থেকে আসবে। অর্থায়ন বলতে কেবল টাকা পয়সা দিয়ে সহযোগিতা নয়, জ্ঞান-প্রযুক্তি ও উন্নয়ন অংশীদারতের মাধ্যমে তারা এ সহযোগিতা করবেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, এসডিজি একক কোনো দেশের এজেন্ডা না। এটা বৈশ্বিক লক্ষ্য। এসডিজির ১৭টি লক্ষ্যের মধ্যে অংশীদারত্ব অন্যতম। আমার মতে বাংলাদেশের পক্ষে এসডিজি অর্জনে বিদেশি সহযোগীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, অর্থায়নের সমস্যা সব সময় থাকে এবং ভবিষ্যতে থাকবে। তবে এসডিজি বাস্তবায়নের অর্থ আসবেই।

কাজী খলীকুজ্জমান বলেন, বাংলাদেশে প্রান্তিক পর্যায়ে ছোট ছোট প্রকল্প বেশি কার্যকর। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয়ও কম। এবং এগুলো থেকে দরিদ্র জনগোষ্ঠী বেশি উপকৃত হয়। এক পর্যায়ে তারা নিজেরাই সাবলম্বী হয়ে উঠে।

সুদীপ্ত মুখার্জী বলেন, বাংলাদেশ উন্নতি করছে। তবে উন্নতির আরও সুযোগ আছে। বাংলাদেশে ট্যাক্স জিডিপি অনুপাত একেবারেই কম। আবার অনেক প্রকল্পে বেশি ব্যয় হয়। আমার মতে, বাংলাদেশ খুব ভালো করছে তা নয়, তবে দিনদিন উন্নতি করছে।

মোহাম্মদ মুসা বলেন, এসডিজি বাস্তবায়নে বিকল্প অর্থায়নের ব্যবস্থা করতে হবে। নিজস্বভাবেই এসব অর্থায়নের উদ্ভাবন করতে হবে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031