বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন। সরকার একটি দক্ষ বিচার বিভাগ দেখতে চায়। একটি দক্ষ বিচার বিভাগ (বেঞ্চ) পেতে প্রয়োজন দক্ষ আইনজীবী (বার) । আর দক্ষ আইনজীবী হতে হলে একটি সমৃদ্ধ লাইব্রেরি থাকতে হয়। যেখান থেকে বই নিয়ে আইনজীবীরা বিভিন্ন রেফারেন্স শুনানিতে উপস্থাপন করবেন। বার ও বেঞ্চের সমন্বয় হলে একটি দক্ষ বিচার ব্যবস্থা গড়ে ওঠে। সোমবার দুপুরে সমিতি ভবন মিলনায়তনে সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিনউদ্দিনের সভাপতিত্বে ও সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আইন সচিব মো. গোলাম সারওয়ার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির লাইব্রেরীর জন্য ৩০ লাখ টাকা উপহার দিয়েছেন উল্লেখ করে বলেন, এটাই শেষ নয়।

আগামী চার বছর ধরে প্রতিবছর এই পরিমাণ অনুদান অব্যাহত থাকবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির লাইব্রেরির জন্য বই কিনতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া ৩০ লাখ টাকার চেক হস্তান্তর উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী বলেন, আইনজীবী সমিতির জন্য ভবন নির্মানের দাবির বিষয়ে বলেন, আপনারা একটি প্রকল্প তৈরি করুন। সুপ্রিম কোর্টের সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকলে তা মিটিয়ে ফেলুন। তাহলে টাকার অভাব হবে না। এরপর সরকার আপনাদের টাকা দেবে। কিন্তু প্রকল্প তৈরি না করে টাকা চাইলে সরকার হাওয়ার ওপর টাকা দিতে পারে না। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সুপ্রিম কোর্ট ভবন উদ্বোধন করেছিলেন। সুতরাং বর্তমান সরকার বিচার বিভাগের উন্নয়নে কাজ করবে। এই সরকার বিচার বিভাগের স্বাধীণতায় বিশ্বাসী।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031