ডিনামাইট দিয়ে ভেঙে ফেলা হবে রাজধানীর হাতিরঝিলে তৈরি করা পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ভবন । ভবনটির উচ্ছেদ অভিযানের নেতৃত্বে থাকা রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান।

জেসমিন আক্তার বলেন, ‘ভবনটি ভাঙতে এক সপ্তাহ সময় লাগতে পারে। অত্যাধুনিক প্রযুক্তির ডিনামাইট ব্যবহার করে আমরা ভাঙার কাজ করব। সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি চলছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘আজ থেকে ভাঙার কার্যক্রম শুরু হবে। প্রথমে আমরা তাদেরকে মালামাল সরিয়ে নেয়ার জন্য সময় দিয়েছি। তারা এখনো মালামাল সরাচ্ছে। মালামাল সরানো শেষ হলেই আমরা ভাঙার কাজ শুরু করব।’

‘ভাঙার প্রক্রিয়াটি হচ্ছে পার্ট ভাই পার্ট ডেকোরেশন খুলে নেয়া হবে এরপর ডিনামাইট ব্যবহার কতে ভবনটি ভেঙে ফেলা হবে।’

ভবনটি সিলগালা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিলগালা করা হবে না। মালামাল সরানোর পর ভবন ভাঙার কাজ শুরু হবে।’

উল্লেখ্য, জমির স্বত্ব না থাকা ও জলাধার আইন লঙ্ঘন করায় হাতিরঝিল প্রকল্প এলাকায় বিজিএমইএর বর্তমান ভবনটি ভেঙে ফেলার নির্দেশনা আসে উচ্চ আদালত থেকে। সেজন্য ভবনটি ছাড়তে গত ১২ এপ্রিল পর্যন্ত বিজিএমইএ কর্তৃপক্ষকে সময় দিয়েছিল আদালত।

২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্ট এক রায়ে ওই ভবনটিকে ‘হাতিরঝিল প্রকল্পে একটি ক্যান্সারের মতো’ উল্লেখ করে রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দেন। এর বিরুদ্ধে বিজিএমইএ লিভ টু আপিল করে, যা ২০১৬ সালের ২ জুন আপিল বিভাগে খারিজ হয়।

সর্বশেষ ১২ এপ্রিলের মধ্যে ভবনটি সরিয়ে নিতে সময় দেয় আদালত। নির্দিষ্ট সময় পার হওয়ার পর আদালতের নির্দেশনা বাস্তবায়নে নামে রাজউক।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031