কোনো বিশ্বাসযোগ্যতা নেই এই এক্সিট পোলের । বিজেপি দুশোর বেশি আসন নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গড়বে। এক্সিট পোল কে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বলছে বিজেপি। বিজেপির নেতা সায়ন্তন বসু বলেন, এক্সিট পোলে ধরে নেয়া হয় মার্জিন অফ এরর ৩ শতাংশ। এবার এক্সিট পোলে তা হয়েছে ১০ থেকে ১৫ শতাংশ। সুতরাং, বিজেপি প্রত্যাশিত পথেই ক্ষমতায় আসবে ২০০ আসন পেয়ে। সায়ন্তন বাবু বলেন, তারা এক্সিট পোলে নয়, ২ মে মানুষের রায়ের দিকে তাকিয়ে আছেন। অপেক্ষা করুন, আর তো মাত্র দুদিন- সায়ন্তন বসু বলেন।

বিজেপির আর এক মুখপাত্র শিশির বাজোরিয়া বলেছেন, তারা একেবারেই এক্সিট পোলে বিশ্বাসী নয়। ভোট দেয়ার পরই ভোটাররা কয়েকজন অপরিচিত মানুষকে বলবেন কাকে তারা ভোট দিয়ে এলেন, বাংলার মানুষকে এতটা নির্বোধ ভাবতে নারাজ বিজেপির মুখপাত্র। তিনি বলেন, অতীতে এক্সিট পোল অশ্বডিম্ব প্রসব করেছে। এবারও করবে। কোভিড পরিস্থিতি কি বিজেপির বিপক্ষে গেছে? শিশির বাজোরিয়া বলেন, প্রধানমন্ত্রী যে ভাবে কোভিডের মোকাবিলা করেছেন তাতে বিজেপি আত্মবিশ্বাসী যে তাদের সরকার গড়া এখন শুধু সময়ের অপেক্ষা।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031