আপিল বিভাগ যৌথ প্রযোজনার সিনেমা ছাড়া ভারতীয় বাংলা, হিন্দি, পাকিস্তানিসহ বাইরের যে কোনো সিনেমা আমদানি, প্রদর্শন ও বিতরণ নি‌ষিদ্ধ ক‌রে হাইকোর্টের রায় বহাল রেখেছেন ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত তিন সদস্যের আপিল বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।

রিট আবেদনকারী নীপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সেলিনা বেগমের পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হক কিউসি। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এম মনিরুজ্জামান আসাদ। অন্যদিকে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এএম আমিন উদ্দিন।

এম মনিরুজ্জামান আসাদ সাংবা‌দিকদের বলেন, হাইকোর্ট যৌথ প্রযোজনাসহ সব আমদানি সিনেমার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। ওই আদেশ স্থগিত চেয়ে আপিলে আবেদন ক‌রেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি মো. ইকতেদার উদ্দিন নওশাদ। আদালত সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ কিছুটা মোডিফাই করে দেশে যৌথ প্রযোজনার ছবি ছাড়া আমদানি করা সকল সিনেমা প্রদর্শনে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রে‌খে‌ছেন।

নীপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সেলিনা বেগমের এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ১০ মে হাইকোর্ট দেশে যৌথ প্রযোজনাসহ সকল প্রকার বিদেশি সিনেমা আমদানি ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি একেএম জহিরুল হক রুলসহ এ আদেশ দেন।

এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করা হয়। পরে সে আবেদন শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে আজ আবেদনটির শুনানি শেষ আপিল বিভাগ উক্ত আদেশ দেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930