নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনার দায়িত্ব নিয়েছেন । তিনি বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। তার ছেড়ে দেয়া এই আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় জয় লাভ করলেন হাবিবুর নাহার। তিনি খুলনা নগরপিতা তালুকদার আব্দুল খালেকের স্ত্রী। আজ সোমবার সোমবার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার আনুষ্ঠানিকভাবে তাকে জয়ী ঘোষণা করেন।
মো. নুরুজ্জামান তালুকদার বলেন, আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার ছাড়া আর কেউ এ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেননি। সোমবার বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও প্রার্থী না থাকায় তাকে বিনা জয়ী ঘোষণা করা হয়েছে।
বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনের উপ-নির্বাচনে ২৪শে মে মনোনয়নপত্র জমা, ২৭শে মে বাছাই ও ৩রা জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়।

আর ভোট গ্রহণের দিন ধার্য করা হয় আগামী আগামী ২৬ শে জুন। কিন্তু এর মধ্যেই বিনা প্রতিদ্বন্দিতায় আওয়ামী লীগ প্রার্থী জয়ী হলেন।
Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031