এমনকি ফেরত নিলো না সেই টাকা। যদি এমন হতো মাসে বেতন ২০ হাজার টাকা। কিন্তু কোম্পানি ভুল করে তিন কী পাঁচগুণ বেশি দিয়ে বসলো। এমন স্বপ্ন যদি বাস্তবে ঘটে যায়! তাই হয়েছে সুদূর লাতিন আমেরিকার দেশ চিলিতে। আর তিন বা পাঁচগুণ না, এক কর্মীকে একেবারে ২৮৬ গুণ বেতন দিয়ে বেকায়দায় পড়েছে একটি কোম্পানি। ওই কর্মী প্রথমে টাকা ফেরত দেবে জানালেও বর্তমানে তিনি এখন বেপাত্তা।

চিলির একটি নামী সংস্থায় কাজ করতো ওই যুবক। তার মাসিক বেতন ছিল ভারতীয় মুদ্রায় ৪০ হাজার টাকা। কিন্তু ঘটে যায় মারাত্মক বিভ্রাট। হিসাবে ভুল হওয়ায় ওই যুবকের স্যালারি অ্যাকাউন্টে ঢোকে ২৮৬ গুণ টাকা। যার পরিমাণ ১ কোটি ৪২ লাখ টাকা। নিজের অ্যাকাউন্টে আচমকা এত টাকা ঢোকায় প্রথমে ঘাবড়ে যান যুবক। যোগাযোগ করে কোম্পানিকে সবটা জানান। কোম্পানি বিষয়টি খতিয়ে দেখে।

দেখা যায়, ভুল করে ওই যুবকের স্যালারি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ১ কোটি ৪২ লাখ টাকা। এরপর কোম্পানির এইচআর আবারও যোগাযোগ করে ওই যুবককে দ্রুত ওই টাকা ফেরত দিতে অনুরোধ জানায়। কীভাবে দিতে হবে তাও জানিয়ে দেওয়া হয়। ওই যুবক তাতে রাজিও হন। তিনি জানান, ব্যাংকে গিয়ে বাড়তি টাকা ফেরত দেবেন কোম্পানিকে।

পরবর্তীটা সময়ে টাকা ফেরত দেওয়ার উৎসাহে ভাটা দেখা যায় ওই কর্মীর মধ্যে। কোম্পানি থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে যুবক বলেন, দ্রুত টাকা ফেরত দেবেন। কিন্তু বাস্তবে অন্য ঘটনাই ঘটে।

গত ২ জুন কাজে ইস্তফা দেন যুবক। এরপর টাকার বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলেও তার দিক থেকে কোনো উত্তর মেলেনি। বর্তমানে ওই যুবকের খোঁজ মিলছে না বলেই জানা গেছে। বাধ্য হয়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে কোম্পানি।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930