sh

চট্টগ্রাম : তিন শিবির কর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গোপন বৈঠক করার সময় নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে   এসময় বিপুল সংখ্যক নিষিদ্ধ জিহাদী বইও উদ্ধার করা হয়।
শনিবার (২৮ মে) ভোররাতে পাঁচলাইশ থানার মোহাম্মদীয়া এলাকার হায়দার বিল্ডিংয়ের ভাড়াঘর থেকে এদের গ্রেফতার করা হয়।
তিন শিবির কর্মী হলেন, কক্সবাজারের চকরিয়া থানার দরবেশকাটার নাজিম উদ্দীনের ছেলে জাহাঙ্গীর মাহমুদ (৩২), চট্টগ্রামের ভূজপুর থানার হাসনাবাদ গ্রামের সফিউল আজমের ছেলে মো. ইকবাল (২৭) ও লোহাগাড়া থানার বিবিভিল্লার শাহজাহানের ছেলে হুমায়ূন কবির (২০)।
মহানগর গোয়েন্দা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নিষিদ্ধ জিহাদী বইসহ তিন শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর লক্ষ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930