বেলারুশকে সঙ্গে নিয়ে বিশাল সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। জাপাড–২০১৭ শীর্ষক এই মহড়া নিয়ে উদ্বেগে রয়েছে রাশিয়ার প্রতিবেশী ন্যাটোর সদস্য দেশগুলো। ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে ছিনিয়ে নেওয়ার পর এটি রাশিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া। বেলারুশের ভেতরে ও বাইরে চলমান এই যৌথ মহড়ায় রাশিয়ার বিপুলসংখ্যক সেনা অংশ নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১২ হাজার ৭০০ রুশ সেনা মহড়ায় যোগ দিয়েছে। এ ছাড়া ব্যাপকসংখ্যক যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানও সাথে রয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
