বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ঢাকায় পৌছেছেন ।  আজ রোববার বিকালে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, বিশ্ব ব্যাংক সদর দপ্তরে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা, ঢাকায় বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফানসহ সংস্থার কর্মকর্তারা। এই সফরে বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস বাংলাদেশে পালনের পাশাপাশি ঢাকায় একটি বক্তৃতাও দেবেন তিনি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলন শেষ করেই তিনি ঢাকায় আসেন। এর আগে ২০০৭ সালে বাংলাদেশে এসেছিলেন বিশ্ব ব্যাংকের তখনকার প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930