ভবিষ্যতে দেশে বিড়ি থাকবে না। এজন্য পলিসি গ্রহণ করা হবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন। কারণ তামাক পণ্য স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে তামাক ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রাহমানসহ তামাক কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।

অর্থমন্ত্রী বলেন, বৈঠকে তামাক ব্যবসায়ীরা তাদের সব ধরনের চাহিদার কথা জানিয়েছে। দুই পক্ষ থেকেই আলোচনা হয়েছে। তারা আমার কাছে একটা কথাই বলেছে, তামাক বাজারের ৮০ শতাংশ বিড়িসহ অন্যান্য কমদামি সিগারেটের দখলে। এসব কমদামি তামাক পণ্য স্বাস্থ্যের জন্য বেশি ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, আজ তাদের কথা শুনলাম, পরে আমরা বসে সিদ্ধান্ত নেব। এসব তামাক পণ্য স্বাস্থ্যের জন্য খুব বেশি ক্ষতিকর। এগুলো কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে পলিসি নেওয়া হবে। এজন্য সরকার অবশ্যই পলিসি গ্রহণ করবে।

এর ফলে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে কি-না এ বিষয়ে তিনি বলেন, রাজস্ব আয়ে তেমন কোনো প্রভাব পড়বে না। তবে চাহিদা কমলে তো রাজস্ব আয় একটু কমবেই।

বিড়ি শিল্পকে টিকিয়ে রাখতে সংসদ সদস্যদের থেকে চাপ আসে- এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এর আগে অনেক চিঠি পেয়েছিলাম। এবার দু’একটা পেয়েছি। সুতরাং বিড়ি বাংলাদেশে থাকবে না। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে সরকার।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031