ব্যাপক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে । সেখানে সবার সঙ্গে হাসিমুখে ছবিও তুলেছিলেন নব দম্পতি। বিয়ের পর বরের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়েছিল। সেখানেও নব দম্পতির চোখে-মুখে ছিল খুশি।

কেউই বুঝতে পারেননি যে বাড়িতে আগের রাতেও ছিল আনন্দের পরিবেশ, রাত পোহাতে না পোহাতেই সেখানে নেমে আসবে শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বহরাইচ জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস, এনডিটিভিসহ একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতাপ যাদবের সঙ্গে পুষ্পর বিয়ে হয়। বিয়ে সম্পন্ন হওয়ার পর পুষ্পকে নিয়ে নিজের বাড়ি চলে আসেন প্রতাপ। গত বুধবার সেখানেই ফুলশয্যার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। কিন্তু পরের দিন সকালে দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় বাড়ির লোকদের। পরে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে তারা দেখেন, নব দম্পতি পড়ে রয়েছেন বিছানায়। কারও শরীরে প্রাণ নেই।

আরও পড়ুন: তীব্র লড়াইয়ের মধ্যে সুদানে লুটপাট-অরাজকতা

বৌভাতের পরের দিন সকালে নব দম্পতির মৃত্যু হওয়ায় কীভাবে একসঙ্গে দুজনের মৃত্যু হলো তা নিয়ে ওঠে নানা প্রশ্ন। কারও দেহেই কোনো আঘাতের চিহ্নও ছিল না। এমনকি বিষক্রিয়ার কোনো ছাপও ছিল না শরীরে।

বহরাইচ জেলার পুলিশ সুপার প্রশান্ত ভার্মা জানান, দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে জানা গেছে, বর-বৌ দুজনের মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়েই হয়েছে।

যদিও তাদের কারও আগে থেকে হৃদযন্ত্রের সমস্যা ছিল না। দুজনের ভিসেরা পরীক্ষা করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930