পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন সীতাকুণ্ডে । গত বৃহস্পতিবার সকালে উপজেলার জোড় আমতল এবং সুলতানা মন্দির এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড় আমতল এলাকায় গার্লস স্কুলের সামনে রাস্তা পার হতে গিয়ে উল্টো পথে আসা একটি অজ্ঞাত লরির ধাক্কায় মো. মছিউদ্দৌলা (৭১) নামে এক বৃদ্ধ নিহত হন। ঢাকামুখী দ্রুতগতির লরিটি মছিউদৌলাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস টিম উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ ভূঁইয়া বলেন, নিহত মছিউদৌলা উপজেলার জোড় আমতল এলাকার কুয়েত কামালের বাড়ির মৃত সুলতান আহমদের পুত্র।

অপরদিকে বার আউলিয়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম রাব্বানী বলেন, কঙবাজারগামী যাত্রীবাহী একটি বাস একইদিন (বৃহস্পতিবার) ভোরে সীতাকুণ্ডের সুলতানা মন্দির (জিপিএইচ ইস্পাত কারখানা গেট) এলাকা অতিক্রমের সময় অসাবধানতাবশত একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে–মুচড়ে গিয়ে ভেতরে থাকা ১১ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে পাঠানো হয়েছে। পরে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, দুর্ঘটনায় আহত বাসের ১১ যাত্রীকে স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। তবে আহতদের মধ্যে আটজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031