প্রায় ৪ হাজার ৫ শতাধিক মুসুল্লী ২ রাকাত নফল নফল নামাজ আদায় ও বিশেষে দোয়া প্রার্থনা করেছেন কুড়িগ্রামের ফুলবাড়ীতে। বৃষ্টি না হওয়ায় এ অঞ্চলের প্রধান ফসল রোপা আমন ধান নিয়ে চরম দুচিন্তায় পড়েছে উপজেলার হাজারো কৃষক। তাই বৃষ্টির জন মোনাজাত করা হয়।

আজ রোববার সকাল ১০ টায় উপজেলার দাসিয়ারছড়ার কালিরহাট বাজার সংলগ্ন দাসিয়ারছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির জন্য নফল নামাজ আদায় ও বিশেষ মোনাজাত করেন।

নাখারগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ মুক্তি মাওলানা মোহাম্মদ সামচুউদ্দিন কাছমি সাহেব নফল নামাজ পরিচালনা করেন এবং নাখারগঞ্জ নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930