বৈধ হওয়ার সুযোগ পেতে যাচ্ছেন কাতারে বসবাসরত অবৈধ অধিবাসীরা। আজ ১২ অক্টোবর থেকে এ সুযোগ মিলবে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।অভিবাসীদের বিষয়ে কাতারের নেওয়া নতুন এ সিদ্ধান্তের অর্থ হলো- রেসিডেন্সি, ওয়ার্ক ভিসা বা ফ্যামিলি ভিজিট ভিসায় কাতারে এসে মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে যারা অবৈধ হয়ে গেছেন- তারা এখন নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ পাবেন। করোনার কালবেলায় ভিসার মেয়াদ শেষ হওয়ায় বহু অভিবাসীকে অবৈধ হয়ে যেতে হয়েছে।

কাতারি আইন অনুসারে সব প্রক্রিয়া সম্পন্ন করে আবার বৈধ হওয়াটা ব্যয়সাপেক্ষ। এখন বৈধ হওয়ার সুযোগ আসায় জরিমানার হাত থেকে বাঁচবেন অবৈধ হওয়া অভিবাসীরা।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ হতে যে কোনো কার্যদিবসে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সরকারি সার্ভিস সেন্টারে হাজির হতে হবে। সার্ভিস সেন্টারগুলোর মধ্যে রয়েছে- উম সালাল সার্ভিস সেন্টার, উম সানিম সার্ভিস সেন্টার, মিসাইমির সার্ভিস সেন্টার, ওয়াকরা সার্ভিস সেন্টার, আল রাইয়ান সার্ভিস সেন্টার। সূত্র : গালফ নিউজ।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930