বোয়ালখালী উপজেলার গোমদন্ডি ইউনিয়নের পেতন শাহ’র মাজার এলাকায় টিকটিকি (অটো রিকশা) উল্টে মো. মোরশেদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মোরশেদ পূর্ব গোমদন্ডি রেলস্টেশন এলাকার ইদুর বাড়ীর মো. ইসহাকের ছেলে।

শনিবার রাত ১১টার দিকে আইসক্রিম ফেক্টরী রোডে এ দুর্ঘটনায় ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বোয়ালখালী থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী বলেন, ‘বেশ কয়েকজন বন্ধু মিলে দ্রুত গতিতে টিকটিকি নিয়ে চালাচ্ছিল কয়েকজন যুবক। গাড়িটি পেতন শাহ’র মাজার এলাকায় পৌছালে টিকটিকি উল্টে ঘটনাস্থলেই নিহত হন মোরশেদ। এসময় ওই যুবকরা সবাই মদ্যপান অবস্থায় ছিলো। পরে রাত ১২টার দিকে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, অনেক আগেই মোরশেদের মৃত্যু হয়েছে।’

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী বাবর  বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবককে হাসপাতালে আনা হয়। পরে পুলিশ মরদেহ নিয়ে গেছে। নিহতের গায়ে দুর্ঘটনায় প্রাপ্ত আঘাতের চিহ্ন রয়েছে।’

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930