জীবন্ত টেংরা মাছ পাওয়া গেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভেজাল দুধের মধ্যে । শনিবার সকালে ভেজাল বিরোধী অভিযান চালাতে গিয়ে হাতে নাতে বিষয়টি ধরেন ভ্রাম্যমান আদালত। একই সময়ে প্রতিমণ দুধে ৮ কেজি করে পানি মেশানোর দায়ে একজনকে আটক করে তিন মাসের কারাদ- দেয়া হয়।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুজ্জামান জানান, দুধে ভেজাল দেয়ার খবরে উপজেলার দহকুলা নদী ঘাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় । এ সময় সেখানে নৌকার ৮মন দুধের মধ্যে প্রতি ৪০ কেজি দুধের পাত্রে প্রায় ৮ কেজি করে নদীর পানি মেশাচ্ছিল রায়গঞ্জের ঘুরকা বেলতলার দুধ ব্যবসায়ী আব্দুল মোত্তালেব। এ সময় তাকে হাতে নাতে আটক করে তিন মাসের কারাদণ্ড দেয় হয়। প্রকাশ্য ভেজাল দুধ ধ্বংস করার সময় তার ভেতর থেকে একটি জীবন্ত টেংরা মাছ বেরিয়ে আসে। ওই দুধ ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর এস.এম.শহিদুল ইসলাম রন্টু, উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক নুরে আলম সিদ্দীকিসহ পুলিশ সদস্যরা অংশ নেন।।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031