যথাযোগ্য শাস্তির আওতায় আনা হবে অভিযুক্ত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে। আজ সোমবার দুপুরে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে এ কথা জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, তদন্তে কারো অসততা এবং আইন বহির্ভূত কাজের প্রমান পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ আইনের উর্ধ্বে নয়। তাছাড়া পুলিশ বাহিনীর ক্ষমতার অপব্যবহার করে কাউ পার পাবে না বলেও জানান তিনি।
ডিএমপি কমিশনার আরো বলেন, অভিযুক্ত ডিআইজি’র বিরুদ্ধে একজন অতিরিক্ত আইজিপিকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট  তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।

এছাড়া বিষয়টি সম্পর্কে সরাষ্ট্রমন্ত্রীও অবগত আছেন।
প্রসঙ্গত, গত জুলাই মাসে এল নারীকে বেইলি রোডের বাসায় তিনদিন আটকে রেখে জোর করে বিয়ে করেন বলে অভিযোগ মিলেছে ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে। এছাড়া ওই নারীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করে কারাগারে পাঠানোর অভিযোগও করেছেন সেই নারী।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930