চকবাজারের ঘটনা থেকে আমরা আবারও শিক্ষা পেলাম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন। ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব, মনযোগী হব, মনোনিবেশ করব। এ ঘটনায় সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হবে। সকালে চকবাজারের অগ্নিকান্ডস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ড থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেব। ২০১০ সালের ঘটনার পর সরকার ক্ষতিগ্রস্তদের পাশে ছিল।

নীরব দর্শকের ভূমিকায় ছিল না সরকার। এ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, তার ব্যবস্থা নেব। সরকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে। আগুনে ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুরনো ঢাকা থেকে সব ধরনের রাসায়নিকের গুদাম সরিয়ে নিতে ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031