পাবনায় দক্ষিণ রাঘবপুর এলাকায় ঢাকা সড়কে বাস চাপায় গ্রামীণ ব্যাংকের এক ব্রাঞ্চ ম্যানেজার নিহত হয়েছেন। তার নাম বেলাল হোসেন (৫০)। আজ শনিবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া গ্রামের দিলবর হোসেনের ছেলে ও পাবনা সদর উপজেলার হিমায়েতপুর গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন।
পাবনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বেলাল হোসেন মোটরসাইকেলযোগে অফিসে যাচ্ছিলেন। পাবনা-ঢাকা মহাসড়কের দক্ষিণ রাঘবপুরে ঘণকুয়াশার কারণে বিপরীত দিক থেকে আসা বাই সাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। নিয়ন্ত্রন হারিয়ে রাস্থায় ছিটকে পরলে দ্রুতগামী বাস তাকে চাপা দেয়।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930