agun রাজধানীর কাওরান বাজারের হাসিনা মার্কেটে আগুন লেগেছে।আজ পহেলা মে রবিবার রাত সাড়ে ৭টার দিকে কালবৈশাখীর পর আগুন লাগে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানিয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মকর্তা তানহারুল ইসলাম বলেন, তেজগাঁও স্টেশন থেকে তিনটি ইউনিটসহ ঘটনাস্থলে গিয়ে মোট ১৬টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা করেছে ।
জানা গেছে, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এতে নিয়ন্ত্রণ সম্ভব না হলে আরও ১২টি ইউনিট যোগ দেয়। রাত পৌনে আটটার দিকে আরও একটা ইউনিট যোগ দেয় আগুন নেভাতে।হাসিনা মার্কেটের ভেতরে দোকানগুলোর বেশিরভাগই কাঠের ও টিনের তৈরি। এবং চারপাশে প্রচুর বাতাসের কারণে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত আগুনের পরিমাণ বেড়েই চলছে। সামনে অনেক উৎকণ্ঠা নিয়ে মানুষজন ভিড় করেছেন।
 ব্যবসায়ীদের অনেকেই আত্মহারা হয়ে অশ্রুচোখে জানাচ্ছে তাদের সব শেষ হয়ে গেছে তাদের কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930