পুলিশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে একটি ব্রিজের নিচ থেকে তিন যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে ।

শুক্রবার সকাল উপশহরের আলমপুর এলাকার হাজিবাড়ি ব্রিজের নিচ থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। এখনো তাদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে বেশ কয়েকজন ব্রিজের নিচে মরদেহ তিনটি পড়ে থাকতে দেখে পুলিশকে অবহিত করে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে।

এখনো তাদের নামপরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয়দের কেউই তাদের চিনতে পারছেন না। তবে তিনজনেরই বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে।

তিনটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। ঢাকাটাইমসকে তিনি বলেন, নিহতদের নামপরিচয় এখনো জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930