দলের চেয়ারপারসন খালেদা জিয়া মানবতার পক্ষে সক্রিয় ভূমিকা রাখায় ভবিষ্যতে ভালো ফল পাবেন বলে কক্সবাজার বিএনপির নেতা কর্মীদের আশ্বস্ত করেছেন । সোমবার রাতে কক্সবাজার সার্কিট হাউস ছেড়ে ঢাকার উদ্দেশ্যে ফিরতি পথে রওনা হওয়ার সময় নেতা কর্মীদের তিনি আশ্বস্ত করেন।
খালেদা জিয়া সার্কিট হাউস ছেড়ে যাবার সময় স্থানীয় কর্মী সমর্থকরা খালেদা জিয়ার কাছে প্রশ্ন রেখে জানতে চান- ‘আপনি কেমন আছেন?’ জবাবে তিনি বলেন, আমি ভালো আছি। পাল্টা প্রশ্ন করেন- আপনারা কেমন আছেন? এ সময় খালেদা জিয়া স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আপনারা অনেক কষ্ট করছেন, অনেক ভালো করেছেন। আমরা সবাই মিলে মিশে থাকব। সবাই মিলে কাজ করব।

 এখানে জেলা বিএনপির সভাপতি শাহ জাহান চৌধুরী, লুৎফর রহমান কাজল ও হাসিনা আহমেদ আছেন। আপনারা তাদের সহযোগিতা করবেন। আপনারা যে ভালো কাজ করছেন ভবিষ্যতে নিশ্চয়ই এর ভালো ফল পাবেন।
পরে কক্সবাজার থেকে রওনা দিয়ে রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছেন। সেখানে রাত কাটিয়ে আজ ঢাকা ফিরবেন খালেদা জিয়া। এদিকে খালেদা জিয়ার গাড়ি বহর চট্টগ্রাম ফেরার পথে লোহাগাড়া স্টেশনে রাস্তা পাশে দাঁড়িয়ে নেত্রীকে বিদায় জানায় লোহাগাড়া বিএনপি, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মাস্টার শাহেদুল আনোয়ার চৌধুরী, এম এ রহিম,
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু সেলিম চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ চৌধুরী টিটু, সাব্বির আহমেদ, যুবদল সাধারণ সম্পাদক এমএ শুকুর, উপজেলা ছাত্রদল সভাপতি ফৌজুল কবির ফজলুসহ বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে খালেদা জিয়া চট্টগ্রাম  সার্কিট হাউসে এসে পৌঁছালে তাকে নেতাকর্মীরা স্বাগত জানান।
Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031