নড়াইলে ৩২১ জন হোম কোয়ারেন্টাইনে আছেন করোনাভাইরাস প্রতিরোধে । এদিকে ভারতফেরত এক ব্যক্তিকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কালিয়া শহরের ছোটকালিয়া এলাকার মুরাদ (৩৪) নামে একব্যক্তিকে এ জরিমানা করা হয়। মুরাদ সম্প্রতি ভারত থেকে এসে কালিয়া শহরের বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছিল। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা এ জরিমানা করেন। এছাড়া মুরাদকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।

এদিকে বুধবার বিকাল পর্যন্ত নড়াইলে ৩২১ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। গত ২৪ ঘণ্টায় ২৩ জন নতুন করে হোম কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন। এর মধ্যে লোহাগড়া উপজেলায় দুজন, কালিয়ায় ছয় এবং সদরে ১৫ জন। হোম কোয়ারেন্টাইনে থাকা বেশির ভাগই প্রবাসী। তবে কতজন প্রবাসী নড়াইলে এসেছেন, তা জানাতে পারেননি সিভিল সার্জন আব্দুল মোমেন।

তিনি জানান, কতজন প্রবাসী নড়াইলে এসেছেন; সেই আপডেট তথ্য তাদের কাছে নেই। সেটি ঢাকা থেকে বলতে পারবে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031