ভারতে কৃষক আন্দোলন চলছে দু’মাসেরও বেশি সময় ধরে । রাজধানী দিল্লির সীমানায় এখনো বসে আছেন কৃষকরা। এর পাশাপাশি কৃষক আন্দোলন নিয়ে টুইট-যুদ্ধও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এ নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত দেশটির অভিনয় এবং ক্রীড়াজগৎ। আর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও তীব্র বিতর্ক শুরু হয়েছে।
বিশিষ্ট হলিউড গায়িকা ও অভিনেত্রী রিহানা এবং পরিবেশ আন্দোলনের অন্যতম মুখ গ্রেটা থনবার্গও কৃষকদের সমর্থনে টুইট করেছেন। টুইট করেছেন ভারতীয় বংশোদ্ভূত নবনির্বাচিত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের ভাগ্নী মীনা হ্যারিসও।

কমালা হ্যারিসের বোন মায়া হ্যারিসের কন্যা মীনা হ্যারিস যুক্তরাষ্ট্রের একজন আইনজীবী। বুধবার এক টুইটে তিনি লেখেনঃ

‘এটি কোনও কাকতালীয় ঘটনা নয় যে, পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্রের উপর এক মাসেরও কম সময় আগে যে হামলা হয়েছিল এবং এখন সর্বাধিক জনবহুল গণতন্ত্রে যে হামলা হচ্ছে দুটিই পরস্পর সম্পর্কযুক্ত। ভারতে ইন্টারনেট বন্ধ করা এবং প্রতিবাদকারী কৃষকদের বিরুদ্ধে আধা সামরিক বাহিনীর চালানো সহিংসতায় আমাদের সকলেরই ক্ষোভ জানানো উচিত।’

এই টুইটের পরই রিহানা এবং গ্রেটার পাশাপাশি মীনার ছবিও পোড়ায় ইউনাইটেড হিন্দু ফ্রন্টের সদস্যরা।

কিন্তু তাতে দমে যাননি মীনা। আরেক টুইটে নিজের ছবির সাথে হিন্দু ফ্রন্টের সদস্যদের একটি ছবি পোস্ট করে তিনি লেখেনঃ

‘আমি ভারতের কৃষকদের মানবাধিকারের সমর্থনে কথা বলেছিলাম। দেখুন এই তাদের প্রতিক্রিয়া।’

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930