মহানবীর বংশধর ও ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানি বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় আয়োজিত বিভিন্ন ইসলামি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন । ভারতের এই ইসলামি চিন্তাবিদ বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অবদানের স্বীকৃতির জন্য সম্মাননাপ্রাপ্ত মরহুম মাওলানা সায়্যিদ আসাদ মাদানির ছেলে।

আগামী ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাজধানীর জহুরুল ইসলাম সিটিতে অনুষ্ঠিতব্য আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম (আফতার নগর মাদ্রাসার) ইসলাহি জোড়ে অংশ নেবেন তিনি। এই ইসলাহি জোড়ে মাওলানা মাহমুদ মাদানির পিতা ও ভারতের মরহুম আলেম মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানি রহ.-এর খলিফা ও দেশবরেণ্য ওলামা-মাশায়েখ অংশগ্রহণ করবেন।

আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুমের প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আলী দেশের ধর্মপ্রাণ মুসল্লি ও মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের এ ইসলাহি জোড়ে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031