ভারত পাকিস্তানের পূর্বাঞ্চলীয় তিনটি নদীর পানি প্রবাহ বাধাগ্রস্ত করেছে । অভিন্ন এসব নদীর পানি আটকে রেখে ভারত তার বিভিন্ন কাজে ব্যবহার করবে। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।
এতে বলা হয়েছে, রোববার রাজস্থানে ওই নদীগুলোর পানি প্রবাহ বাধাগ্রস্ত করার ঘোষণা দিয়েছেন ভারতের পানি সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন মেঘওয়াল। তিনি বলেছেন, পাকিস্তানের পূর্বাঞ্চলের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে তিনটি নদী। এসব নদী থেকে নয়া দিল্লি ০.৫৩ একর ফুট পানি আটকে রেখেছে। তিনি বলেছেন, এই পানি জমা করে রাখা হয়েছে। রাজস্থান ও পাঞ্জাবে যখনই প্রয়োজন হবে তখনই তা ব্যবহার করা হবে।

এ পানি পান করতে এবং কৃষিকাজে ব্যবহার করা যাবে। কাশ্মিরের পালওয়ামায় ১৪ই ফেব্রুয়ারি আত্মঘাতী বোমা হামলার কয়েকদিন পরে একই রকম পরিকল্পনার ঘোষণা দিয়েছিলেন ভারতের আরেকজন মন্ত্রী নিতিন গড়করি।

এক্সপ্রেস ট্রিবিউন আরো লিখেছে, নয়া দিল্লির সর্বশেষ এই অবস্থান কি ইন্দুস পানি চুক্তি লঙ্ঘন করে কিনা তা পরিষ্কার নয়। ১৯৬০ সালে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। এর অধীনে পশ্চিমাঞ্চলীয় ইন্দুস, ঝিলম ও ছেনাব নদীর পানি ব্যবহারে ইসলামাবাদের কোনো বাধা নেই। অন্যদিকে একই রকম সুবিধা ভোগ করে ভারত পূর্বাঞ্চলীয় রবি, বিয়াস ও সুতলেজ নদীতে।

গত ডিসেম্বরে পাকিস্তানের আইন ও বিচার বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার ড. মুহাম্মদ ফারোগ নাসিম বলেন, পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর পানি শিল্পখাতে ব্যবহার শুরু করেছে ভারত। কিন্তু ওই চুক্তিতে এটা নিশ্চিত করা হয়েছে যে, যদি পাকিস্তানে পানির সরবরাহ বিঘিœত না হয় তাহলেই শুধু ভারত এসব নদীর পানি বিদ্যুত উৎপাদনে ব্যবহার করতে পারবে। ওই মন্ত্রী এ বিষয়ে বিশ্বব্যাংক ও অন্যান্য আন্তর্জাতিক পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করে। ঝিলম ও ছেনাব নদীতে ভারত ড্যাম নির্মাণের পরিকল্পনা করছে বলে তাতে উদ্বেগ প্রকাশ করে ইসলামাবাদ। একই সঙ্গে এ বিষয়ে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে আহ্বান জানানো হয়।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031