banglades_105715এলার্ট নিউজ প্রতিনিধি ঢাকা: ড. আতিউর রহমান পদত্যাগ করায় পদাধিকার বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করবেন ডেপুটি গভর্নর-১ এম আবুল কাশেম।
অর্থ মন্ত্রণালয় সূত্র এলার্ট নিউজ প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেছে।

রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনায় তোপের মুখে থাকা আতিউর রহমান আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে গভর্নর থেকে পদত্যাগ করেছেন। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা বিধি অনুযায়ী পদাধিকার বলে ডেপুটি গভর্নর-১ আবুল কাশেম ভারপ্রাপ্ত গভর্নরের দায়িত্ব পালন করবেন। নতুন গভর্নর নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন গভর্নর হিসেবে দায়িত্বে থাকবেন। –

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930