চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের সাথে বৈঠক করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বুধবার ১ মার্চ  দুপুরে, চসিক কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে ।

বৈঠকে ভারপ্রাপ্ত মেয়র বলেন, কাউন্সিলরদের আন্তরিকতা, সততা ও দায়বদ্ধতার উপর নাগরিক সেবার সফলতা অনেকাংশে নির্ভর করে। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকলকে স্ব স্ব দায়িত্ব পালন করার অনুরোধ করেন।

ভারপ্রাপ্ত মেয়র সকলকে দায়দায়িত্ব নিয়ে একে অপরের পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে নাগরিক সেবা কার্যক্রম গতিশীল করার আহবান জানান।

তিনি বলেন, সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের ক্লিন ও গ্রিন সিটির ভিশন বাস্তবায়নে নগরীর ৪১ টি ওয়ার্ডে কাউন্সিলরদের দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। তিনি বর্জ্য অপসারন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

বৈঠকে কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু, এ এফ কবির আহমেদ মানিক, মো. গিয়াস উদ্দিন, হাজী নুরুল হক, কফিল উদ্দিন, মো. আজম, নাজমুল হক ডিউক, শৈবাল দাশ সুমন, সাবের আহমদ সওদাগর, সলিম উল্লাহ বাচ্চু, এয়াছিন চৌধুরী আশু, মো. শফিউল আলম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভিন জেসি, আবিদা আজাদ, আঞ্জুমান আরা বেগম ও মনোয়ারা বেগম মনি সহ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031