ঘরে তার ১১ ও ১৩ বছর বয়সী দুটি ছেলে। বিবিসির উপস্থাপিকা ভিক্টোরিয়া ডারবিশায়ার (৪৯)। তাদের সামনে তিনি নগ্ন হয়ে চলাফেরা করেন। তবে পুরো শরীর নগ্ন থাকে নাকি তিনি টপলেস থাকেন তা পরিষ্কার করে বলেন নি। কিন্তু এ সময়ে তারা তার দিকে ভ্রুক্ষেপও করে না। ভিক্টোরিয়া নিজে স্বীকার করেছেন এসব কথা।

 ২০১৫ সালে তার ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার ধরা পড়ে। ফলে অপারেশন করে ডানপাশের স্তন কেটে ফেলা হয়। তারপর থেকে তিনি ঘরের ভিতর নগ্ন হয়ে চলাফেরা করেন। এ বিষয়ে ভিক্টোরিয়া বলেন, এটা কোনো বিগ ডিল না। আইটিভির একটি শোয়ে যোগ দেবেন এই উপস্থাপিকা সেলিব্রেটি। গত বছর প্রোস্টেট ক্যান্সার বা মূত্রথলির ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়ানো নিয়ে একটি অনুষ্ঠান হয়েছিল। সে রকম একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তাতে তাকে নিজের নগ্নতা নিয়ে বলতে শোনা যাবে, সেলিব্রেটি তারকা কিম কারদাসিয়ান ইন্সটাগ্রামে যেসব ছবি পোস্ট করেন তার থেকে তিনি নিজে কম কিছু নন। আসলে এটাকে নগ্নটা বলা যাবে না। এই নগ্নতা হলো একটি উদ্দেশে। যার অর্থ হলো এটা বলা যে, যখন আপনার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়বে তখন কি ঘটতে পারে। আপনার যাতে ব্রেস্ট ক্যান্সার না হয়, সে জন্য সচেতনতা সৃষ্টির জন্য আসলে এটা। রেডিও টাইমসকে তিনি বলেন, বাসার ভিতরে আমার কাছে শরীর কোনো বিষয় নয়। আমার একজন পার্টনার ও দুটি ছেলে আছে। তাদের সামনে আমি নগ্ন হয়ে হাঁটি। এটা বড় কোনো বিষয় নয়। কিন্তু আমার সন্তানরা আমার দিকে খারাপ চোখে তাকায় না। কারণ, আমি তাদের মা।
Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031