ডাকসু ভিপি নূর একের পর এক বিভিন্নস্থানে হামলার শিকার হওয়া এবার হামলার শিকার হলেন নিজ শহরে পটুয়াখালীর গলাচিপায় । আজ সকাল ১১টার দিকে গলাচিপার উলানিয়া বাজারে এ হামলার শিকার হন তিনি।
স্থানীয়রা জানান, গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের নিজ বাড়িতে ঈদুল আজহা উদযাপন করেন ভিপি নুর। আজ সকালে দশমিনা উপজেলার এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। উলানিয়াবাজার থেকে মোটরসাইকেলে করে যাওয়ার পথে কিছু দুষ্কৃতকারী ভিপি নুরের মোটরসাইকেল আটক করে। এ সময় তাকে একটি স্টিলের দোকানে নিয়ে বেধড়ক মারধর করে। খবর পেয়ে পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ সদস্যরা এসে তাকে উদ্ধার করে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

হামলার সময় নুরের সঙ্গে ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাহিম। তিনি গণমাধ্যমকে জানান, হামলার একপর্যায়ে নুরকে ওই দোকানে প্রথমে অবরুদ্ধ করে রাখা হয়।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930