জোটে যোগ দেয়া আবদুল কাদের সিদ্দিকী আগামী জাতীয় নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে চাইলে বিএনপিকে ভুলে গিয়ে দলটির নেতা-কর্মীদেরকে ঐক্যফ্রন্টের কথা ভাবতে বলেছেন ।

কৃষক শ্রমিক জনতা লীগের নেতা বলেন, ‘আপনারা যদি আগামী দিনে জিততে চান তাহলে নির্বাচন পর্যন্ত বিএনপি ভুলে যান। জাতীয় ঐক্যফ্রন্টের পতাকা তলে আসুন।’

মঙ্গলবার রাজধানীতে ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশে যোগ দেন কাদের সিদ্দিকীও। গত ১৩ অক্টোবর ড. কামাল হোসেনের নেতৃত্বে এই জোট গঠনের তিন সপ্তাহ পর ৫ নভেম্বর এটা জোটে যোগ দেন তিনি। আর পরদিনই ফ্রন্টের জনসভায় যান তিনি।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমি কিন্তু বিএনপিতে যোগদান করি নাই। আমি ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছি।’
‘আপনারা একটু মির্জা ফখরুলকে মান্য করুন, ড. কামাল হোসেনকে মান্য করুন। তাদের নির্দেশে আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হন। আপনারা একটু কম লাফান। আপনারা এত দিন শুধু লাফালাফি করেছেন। সেজন্য হাসিনা আপনাদের অনেক বিপদে ফেলেছে।’

দুর্নীতির মামলায় দ-িত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি অবশ্য করেননি কাদের সিদ্দিকী। বলেন, ‘খালেদা জিয়াকে বন্দি করার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষকে বন্দি করা হয়েছে। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশকে বন্দি রাখতে পারবে না।’

‘আমি খালেদা জিয়ার মুক্তি চাই না। আমি মুক্তি চাই শেখ হাসিনার। তার কখন মুক্তি হবে? সে জনগণের সাথে যা করেছে তার থেকে কীভাবে মুক্তি পাবে? খালেদা জিয়া কারাগারে গিয়ে তিনি গণতন্ত্রের প্রতীক হয়েছেন। তাই তার মুক্তি আমি হাসিনার কাছে চাই না।’

আগামীতে আন্দোলনে নামলে সফল হবেন জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘বিএনপি নেতাদেরকে পুলিশ দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে এক সময় হয়রান হয়ে যাবে। আপনারা দৌড়ান, সরকার ভোটচুরি করতে পারবে না। জয় পরাজয় দুটোই আপনাদের হাতেই। আপনারা চিন্তা করেন কোনটা গ্রহণ করবেন?’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে আপত্তিকর মন্তব্যও করেন জনতা লীগ নেতা। বলেন, ‘ওবায়দুল কাদের একটা চাড়াল। চাড়ালের কথার মূল্য আছে, কিন্তু ওবায়দুল কাদেরের কথার কোনো মূল্য নেই।’

বিএনপি রাজাকারের গাড়িতে পতাকা তুলে দেয়ার বিষয়টি নিয়েও কথা বলেন এই মুক্তিযোদ্ধা। বলেন, ‘কিন্তু এ কথা সত্য নয়। আওয়ামী লীগ প্রথমে নূরু রাজাকারের গাড়িতে পতাকা তুলে দিয়েছে। রাজাকার মহিউদ্দিনের গাড়িতে পতাকা তুলে দিয়েছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে জোট প্রধান ড. কামাল হোসেন, প্রধান বক্তা হিসেবে আ স ম আবদুর রব, শরিক দল নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরামের মোস্তফা মহসিন মণ্টু, ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031