পৃথক দুই ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে রাঙামাটিতে ভূমিধসের ।

সোমবার (১২ জুন) সকালে জেলা শহরের পুলিশ লাইন হাসপাতাল এলাকা ও কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় এ দুই ঘটনা ঘটে।

রাঙামাটির সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার ও কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন  এসব তথ্য জানিয়েছেন।

নিহত দুই শিশুর মধ্যে একজনের নাম মাহিমা আক্তার, সে পুলিশ লাইন হাসপাতাল এলাকার শাহজাহান মিস্ত্রির মেয়ে। আর নিহত অন্য শিশুর নাম মো. বাবু, তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার জানান, সোমবার সকাল ১১টায় পুলিশ লাইন হাসপাতাল এলাকায় শাহজাহান মিস্ত্রির বসতবাড়ির ওপর পার্শ্ববর্তী পাহাড়ের মাটি ধসে পড়লে ঘরের সবাই তাতে চাপা পড়ে। পরে ফায়ার ব্রিগেড এবং স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। এসময় মাহিমা আক্তার মারা যায়।

চেয়ারম্যান মো. দিলদার হোসেন জানান, উপজেলার নতুন বাজার এলাকার কার্গো পাড়ায় ভূমিধসে মো. বাবু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031