জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার পথে অনেকদূর এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী । তিনি ২৬৪ টি এবং রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২১৪ টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। চূড়ান্ত বিজয়ী প্রার্থীকে কমপক্ষে ২৭০ টি ইলেকটোরাল ভোট পেতে হবে। সুতরাং বাইডেন গণনা না শেষ হওয়া চার রাজ্যের একটিতে জয় পেলেই প্রেসিডেন্ট হয়ে যাবেন এবং তিনি নেভাদা রাজ্যে এগিয়েও রয়েছেন। রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত জর্জিয়াতেও ট্রাম্পের থেকে তিনি মাত্র .০৪ শতাংশ ভোটে পিছিয়ে।

কিন্তু নির্বাচনের পর দু’দিন পার হলেও পূর্ণাঙ্গ ফল প্রকাশিত হয়নি। এর কারণ মেইলে পাওয়া ভোট যেগুলো গণনায় বাড়তি সময় লাগছে। ভোট গণনা বা ফল ঘোষণায় বিলম্বকে প্রেসিডেন্ট ট্রাম্প দেখছেন ‘জালিয়াতি’ হিসেবে।

এমন পরিস্থিতিতে নিজের জয়ের বিষয়ে প্রচন্ড আত্মবিশ্বাসী বাইডেন টুইটারে আজ (বাংলাদেশ সময়) সকালে বেশ কয়েকটি পোস্ট করেছেন।

সর্বশেষ লেখা হয়েছেঃ
“ডনাল্ড ট্রাম্প এই নির্বাচনের ফলাফলের সিদ্ধান্ত নেবেন না, আমিও নেবো না।

এই সিদ্ধান্ত নেবে আমেরিকার জনগণ। আর সেজন্যই প্রতিটি ভোট যেন গণনা করা হয় তা নিশ্চিত করতে আমরা ‘বাইডেন ফাইট তহবিল’ চালু করেছি।

তার আগের পোস্টে বাইডেন লিখেছেনঃ
“আমি নিশ্চিত যে আমরা বিজয়ী হবো। তবে এই বিজয় আমার একার হবে না। এটি হবে আমেরিকার জনগণের বিজয়।”

এর আগের পোস্টে লেখা হয়েছেঃ
“এটি পরিষ্কার যে গণনা শেষ হলে, আমরা বিজয়ী হবো।”

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930