রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনকে সতর্ক করলেন। তিনি বলেছেন, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অব্যাহত রয়েছে শত্রুতা। এ থেকে পরিস্থিতির মারাত্মক অবনতি হতে পারে। দেখা দিতে পারে ভয়াবহ যুদ্ধ। এই উত্তেজনা প্রশমনের একমাত্র উপায় হলো আলোচনা। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়, উত্তর কোরিয়ার সঙ্গে রয়েছে রাশিয়ার অভিন্ন। সেই দেশের প্রেসিডেন্ট, যাকে নিয়ে ট্রাম্প প্রশাসন বেকায়দায়, সেই পুতিন হুঁশিয়ার করলেন ট্রাম্পকে। বললেন, পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্দের জন্য পিয়ংইয়ংয়ের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করা হলে তা হবে একটি ভুল পদক্ষেপ। ক্রেমলিনের একটি ওয়েবসাইটে পুতিন লিখেছেন, সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে এ অঞ্চলের সমস্যার সমাধান খুব জরুরি। এক্ষেত্রে আলোচনার পূর্বে কোনো আলোচনার প্রয়োজন নেই। প্রলোভন, চাপ ও আক্রমণাত্মক বক্তব্য কোন সমাধানের পথে নেবে না। পুতিনের এ কথার প্রতিধ্বনিত করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আলোচনার জন্য গঠনমুলক পদক্ষেপ ওয়াশিংটনের নেয়া উচিত, পিয়ংইয়ংয়ের নয়।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930