আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব বুঝে নেবেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নতুন প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নিচ্ছেন মতিয়ার রহমান।

এর আগে তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে এলজিইডির সদর দপ্তরে কর্মরত ছিলেন। প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য্যের চাকরির মেয়াদ শেষ হওয়ায় তিনি অবসরে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন মতিয়ার রহমান।

সোমবার এলজিইডির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৌশলী মতিয়ার রহমান ১৯৮৮ সালের ২৬ সেপ্টেম্বর সহকারী প্রকৌশলী হিসেবে তৎকালীন স্থানীয় সরকার প্রকৌশল ব্যুরোতে (এলজিইবি) যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি এলজিইবিতে পিএসসির মাধ্যমে নিয়োগকৃত প্রথম ব্যাচের কর্মকর্তা।

তিনি ২০১০ সালে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের জুন মাসে তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়ে ঢাকা অঞ্চলের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের নভেম্বর মাসে তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়ে ঢাকা বিভাগ ও এলজিইডি সদর দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর (পরিকল্পনা, ডিজাইন ও গবেষণা) দায়িত্ব পালন করেন। তিনি এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীদের মধ্যে জ্যেষ্ঠতম।

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার তবিরকাঠি গ্রামে জন্ম নেন মতিয়ার রহমান। তিনি পেশাগত উৎকর্ষ ও দক্ষতা বাড়ানোর জন্য আমেরিকা, কানাডা, জার্মানি, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031