রেশন ডিলারদের সংগঠন ভারতে এবার রেশন দোকানে মদ বিক্রির অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে । ডিলারদের দাবি, বর্তমান পরিকাঠামোতে যেভাবে রেশন ব্যবস্থা চলছে, তাতে রেশন ডিলাররা লাভের মুখ দেখতে পাচ্ছেন না। রেশন দোকানগুলো বাঁচিয়ে রাখতে তাদের বিকল্প পথের কথা ভাবতে হচ্ছে। তাই প্রস্তাব আকারে মদ বিক্রির কথা কেন্দ্রীয় সরকারের কাছে জানিয়েছেন তারা।

গত ২০ সেপ্টেম্বর চিঠিটি পাঠানো হয়েছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়ের প্রধান সচিব সুধাংশু পান্ডেকে। চিঠিটি দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। তাদের দাবি, যাতে বিবেচনা করা হয় সে কারণেই সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গয়াল, কেন্দ্রীয় অর্থ সচিব, কেন্দ্রীয় রাজস্ব সচিব, কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা ও খাদ্য প্রতিমন্ত্রী, সব রাজ্যের খাদ্য কমিশনার ও খাদ্য সচিবদের।

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অব ডিলারস ফেডারেশনের দেওয়া তথ্যানুযায়ী, বর্তমানে ভারত সরকার অনুমোদিত রেশন দোকানের সংখ্যা পাঁচ লাখ ৩৭ হাজার ৮৬৮টি। এ দোকানগুলোর সঙ্গে প্রত্যক্ষভাবে প্রায় আড়াই কোটি মানুষের কর্মসংস্থান যুক্ত। আর পরোক্ষভাবে সাড়ে পাঁচ কোটিরও বেশি মানুষ নির্ভরশীল।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930