মন্ত্রিসভায় নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি থেকে মার্চ)। গত বছরের একই সময়ে এ হার ছিল ৬৮ দশমিক ২৫ শতাংশ। এবার সিদ্ধান্ত বাস্তবায়ন হার ১ দশমিক ৫৮ শতাংশ কমেছে। মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০১৯ সালের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এই তথ্য জানান। তিনি বলেন, গত ৭ই জানুয়ারি থেকে ৩১শে মার্চ পর্যন্ত ৫টি মন্ত্রিসভা বৈঠক হয়।

এতে সিদ্ধান্ত নেয়া হয় ৩৬টি। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ২৪টি। ১২টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ।

অপরদিকে, ২০১৮ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে মার্চ পর্যন্ত ৭টি মন্ত্রিসভা বৈঠক হয়েছে জানিয়ে শফিউল আলম বলেন, ওই সময়ে সিদ্ধান্ত হয় ৬৩টি। এরমধ্যে ৪৩টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়। সিদ্ধান্ত বাস্তবায়নাধীন ছিল ২০টি। বাস্তবায়নের হার ছিল ৬৮ দশমিক ২৫ শতাংশ।০

মন্ত্রিপরিষদ সচিব জানান, গত ৭ই জানুয়ারি থেকে ৩১শে মার্চ পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে ২টি নীতি বা কর্মকৌশল এবং একটি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছে। এ সময়ে সংসদে আইন পাস হয়েছে ৫টি।

২০১৮ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে ৩টি নীতি বা কর্মকৌশল এবং ৪টি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছে। এ সময়ে সংসদে ১৫টি আইন পাস হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930